গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে কাটা হলো যুবকের হাতের কবজি

আহত রুবেল মিয়া। ছবি : সংগৃহীত
আহত রুবেল মিয়া। ছবি : সংগৃহীত

গাইবান্ধায় সদরে দিনেদুপুরে প্রকাশ্যে রুবেল মিয়া নামের এক যুবকের হাতের কবজি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা সদরের শাপলা মেল এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত রুবেল মিয়া সদর উপজেলার পৌরসভার মহুরি পাড়ার বাসিন্দা মার্কেটের ব্যবসায়ী মোকাব্বর মিয়ার ছেলে।

জানা গেছে, রুবেল মিয়া তার বন্ধু শাপলা মেলের বাসিন্দা মোশারফ রহমানের সঙ্গে দেখা করতে যায়। তখন মোশারফের প্রতিপক্ষ সুখনগর নামক এলাকায় বাবুসহ পাঁচজন রুবেলের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করে। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত করে রক্তাক্ত করে। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

রুবেলের বন্ধু মোশারফ বলেন, আমাদের সঙ্গে বাবুর জমি নিয়ে বিরোধ ছিল। তবে কেন আমার বন্ধুকে অস্ত্র দিয়ে আঘাত করল তার আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাকেও জখম করেছে তারা।

আহত যুবকের বাবা মোকাব্বর মিয়া বলেন, যারা আমার ছেলেকে মেরেছে, হাতের কবজি কেটে দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

গাইবান্ধা সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, ঘটনার সত্যতা পেয়েছি। ডান হাতের কবজটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেলের বাবা মোকাব্বর মিয়া বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X