সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের

আরভিঅ্যান্ডএফ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ -এ জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : সংগৃহীত
আরভিঅ্যান্ডএফ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ -এ জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সাভারের আরভিঅ্যান্ডএফ ডিপোতে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ডিপোতে পৌঁছালে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান আরভিঅ্যান্ডএফ কোরের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট এবং ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভারের এরিয়া কমান্ডার। এ সময় সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বার্ষিক অধিনায়ক সম্মেলনে আরভিঅ্যান্ডএফ কোরের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান। তিনি বলেন, সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরভিঅ্যান্ডএফ কোরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনায় আরও অগ্রসর হতে সংশ্লিষ্ট সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

বক্তব্যের শুরুতে সেনাবাহিনী প্রধান মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি আরভিঅ্যান্ডএফ কোরের গৌরবময় ঐতিহ্য ও দেশের সেবায় তাদের অবদানের প্রশংসা করেন এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সব সময় প্রস্তুত থাকার নির্দেশনা দেন।

সম্মেলনে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসারসহ অন্য পদবির সেনাসদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ৯ ডিসেম্বর আরভিঅ্যান্ডএফ কোরের তৃতীয় কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব নেন মেজর জেনারেল এস এম আসাদুল হক। সাভার আরভিঅ্যান্ডএফ ডিপোর প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য অনুযায়ী তাকে কর্নেল কমান্ড্যান্ট র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১০

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১১

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১২

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৩

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৫

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৬

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৭

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৮

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৯

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

২০
X