নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

হজ ব্যবস্থাপনা নিয়ে সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

নাটোরে মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : কালবেলা
নাটোরে মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : কালবেলা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ব্যবস্থাপনাকে সহজীকরণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। যেখানে সিন্ডিকেট কাজ করতে পারবে না। মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবাই স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এখানে দুই নম্বরি সিন্ডিকেট করে হাজিদের জিম্মি করার প্রবণতা ছিল, এটা আমরা জিরো পয়েন্টে নিয়ে এসেছি।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নাটোরে মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খালিদ হোসেন বলেন, আমি গত বছর ৮ কোটি ২৮ লাখ টাকা হাজিদের ফেরত দিয়েছি এবং এ বছরও দিতে পারব। আমরা নিজেরাই বাড়ি ভাড়া করব। নিজেরা হজ পালন এজেন্সির সঙ্গে কথা বলেছি। হজটাকে আমরা সেবা, এবাদত হিসেবে নিয়েছি। এখানে যারা দুর্নীতি করবে আমাদের হাতে যদি ধরা পড়ে তাদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করব।

তিনি বলেন, নির্বাচনের আমেজ শুরু হয়েছে। আমরা আশাবাদী ফেব্রুয়ারি মাসে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন– পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, সিভিল সার্জন মুক্তাদির আরেফিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১০

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১১

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১২

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৩

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৪

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৫

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৬

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৭

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৮

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৯

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

২০
X