বগুড়া ব্যুরো
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের আসনে যাকে প্রার্থী করল এনসিপি

আব্দুল্লাহ-আল-ওয়াকি। ছবি : সংগৃহীত
আব্দুল্লাহ-আল-ওয়াকি। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়াদের নাম ঘোষণা করেন।

এর মধ্যে বগুড়া-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে আব্দুল্লাহ-আল-ওয়াকির নাম ঘোষণা করেছে দলটি। একই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান৷ সে হিসেবে তারেক রহমানের সঙ্গেই তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। এছাড়াও জামায়াতের পক্ষ থেকে বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল নির্বাচন করবেন।

আব্দুল্লাহ আল ওয়াকী ঢাকার ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক। তার বাড়ি বগুড়া শহরের সূত্রাপুর আজাদ পাম্পের কাছে।

৪৮ বছর বয়সী অনার্স-মাস্টার্স পাস আব্দুল্লাহ আল ওয়াকী পেশায় শিক্ষক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এর আগে তিনি ২০০৮ সালের নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিকল্পধারার প্রার্থী হিসেবে কুলা প্রতীক নিয়ে অংশ নেন। সেই সময় তিনি ৬২৭ ভোট পেয়েছিলেন।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ আল ওয়াকি বলেন, ‘এটা নিঃসন্দেহে আনন্দের খবর। আমি আজ থেকেই প্রচার-প্রচারণায় নামছি। আশা করছি দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা পাব।’

তিনি আরও বলেন, আমি ২০০৮ সালে বিকল্প ধারা থেকে বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করেছিলাম। আমি এনসিপির একজন শুভাকাঙ্ক্ষী এবং সদস্য৷ আমার দলীয় অন্য কোনো পদ-পদবি নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X