বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়ন না পেয়ে টাকার বান্ডিল দেখালেন প্রার্থী

নুরুল হক নুরুর সঙ্গে গণঅধিকার পরিষদ নেতা এসকে শফিকুল ইসলাম, ইনসেট টাকার বান্ডিল। ছবি : কালবেলা
নুরুল হক নুরুর সঙ্গে গণঅধিকার পরিষদ নেতা এসকে শফিকুল ইসলাম, ইনসেট টাকার বান্ডিল। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মনোনয়ন না পেয়ে এসকে শফিকুল ইসলাম শুভ নামে গণঅধিকার পরিষদের এক নেতা একাধিক টাকার বান্ডিল প্রদর্শন করেছেন। এরই মধ্যে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর তা ব্যাপকভাবে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে।

এসকে শফিকুল ইসলাম শুভ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার গণঅধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এসকে শফিকুল ইসলাম টাকার বান্ডেলগুলো আলাদা আলাদা ভাগে সাজিয়ে রেখে বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়ার কথা বলছেন। ভিডিওতে তিনি উল্লেখ করেন, নির্বাচন প্রচারণার জন্য এই চার বান্ডেল দিলাম ব্যানার-ফেস্টুনের জন্য। আর এটি লাগাইবা শুধু মোটরসাইকেল বহরের জন্য। আর এটি রাখো নির্বাচনের দিন চা-সিগারেট খাওয়াইবার জন্য মানুষকে। এই ৭-৮ বান্ডেল যেগুলো আছে—এগুলো দিয়ে সকাল বেলা সিসা খাইবা, বইসা বইসা। আমি পায়া করব না, সমস্যা নাই, ফেল করব।

ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। নির্বাচনকে কেন্দ্র করে এমনভাবে টাকার বান্ডিল প্রদর্শন করাকে অনেকেই ‘অশোভন’, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন’ ও ‘অসুস্থ রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ’ হিসেবে মন্তব্য করছেন।

এদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে কালবেলার কাছে শফিকুল ইসলাম দাবি করেন, তাকে নিয়ে ‘অযথা খোঁটা’ দেওয়া এবং ‘অর্থসম্পদ নেই’—এমন অভিযোগ ছড়ানোর প্রতিবাদ হিসেবেই তিনি ভিডিওটি পোস্ট করেছেন।

তার ভাষায়, কে নাকি গণঅধিকার পরিষদের আমার লিডারের কাছে বলেছে, আমার টাকা-পয়সা নেই, আমাকে কেন নমিনেশন বেবে। হয়তো বিরোধী দলের প্রার্থী এই কথা পৌঁছাইছে। তাহলে আমার টাকা-পয়সা নেই—এই শব্দ তারা কোথায় থেকে পেল? আমি ২টা কোম্পানির মালিক—এইডা কী তাদের জানার দরকার নেই? আমি সরকারকে যেই ট্যাক্সগুলো দিছি, এ টাকা দলের ফান্ডেও ছিল না।

তিনি আরও ক্ষোভ প্রকাশ করে কালবেলাকে বলেন, ‘বাঞ্ছারামপুরে প্রতিষ্ঠিত করেছি গণঅধিকার পরিষদ। সেই জায়গা থেকে আমাকে নিয়ে আলোচনা করলে ত আমার একটা ক্ষোভ থেকেই আসবে। এজন্যই এই টাকার বান্ডিল ফেসবুকে প্রদর্শন করা। আমার টাকা নেই—আয় দেখ, টাকা আছে কি বা নাই।’

মনোনয়ন প্রসঙ্গে এসকে শফিকুল ইসলাম বলেন, ‘দলে নাকি খবর পাইছে আমার অর্থসম্পদ নেই, তাহলে আমি নির্বাচন করব কী করে? এজন্য তারা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ভাবতেছে। টাকা আছে কি নেই তা বোঝতে হলে আসেন টেবিলে বসি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১০

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১১

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১২

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৩

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৫

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৬

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৭

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৮

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৯

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

২০
X