ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাডমিন্টন খেলায় মাতলেন ক্রীড়াপ্রেমী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

খেলাধুলায় ব্যস্ত মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
খেলাধুলায় ব্যস্ত মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

শরীয়তপুর-৩ আসনে (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ক্রীড়ার প্রতি গভীর ভালোবাসা এবং আগ্রহের জন্য ব্যাপক পরিচিত। তিনি সবসময় ক্রীড়ার প্রতি তার আগ্রহ ও সৃজনশীলতা প্রকাশ করে থাকেন এবং স্থানীয় ক্রীড়া কর্মকাণ্ডে সমর্থন প্রদান করেন।

এ ছাড়া, অপু সবসময় যুবসমাজের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতে এবং ক্রীড়ার মাধ্যমে সমাজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করেন। তার নেতৃত্বে বিভিন্ন স্থানীয় ক্রীড়া প্রতিযোগিতা, ক্রীড়াসামগ্রী বিতরণ এবং অনুশীলনমূলক কার্যক্রম আয়োজন করা হয়, যা স্থানীয় যুবক-যুবতীদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

ভেদরগঞ্জ নির্বাচনী প্রচারণায় প্রায় দেখা যায় বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। ক্রীড়াসামগ্রী পেয়ে উৎসাহিত হতে দেখা যায়।

সম্প্রতি নির্বাচনী প্রচারণায় সময় পাশেই খেলার জায়গায় ব্যাডমিন্টন খেলায় মেতে ছিলেন এলাকার ছেলেরা। নুরুদ্দিন আহাম্মেদ অপুর নজর পড়তেই তিনিও নেমে পড়েন ব্যাডমিন্টন খেলায়। তার খেলা দেখে নেতাকর্মীদের মধ্যে আনন্দ বয়ে যায়।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মনে করেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায়ই না; বরং এটি মানুষের মানসিক দৃঢ়তা, দলের সঙ্গে কাজ করার অভ্যাস এবং মানুষের মধ্যে একতা সৃষ্টিতেও সহায়ক ভূমিকা পালন করে।

তার এ উদ্যোগগুলো শরীয়তপুর জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে এবং যুবসমাজের মধ্যে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে সহায়তা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১০

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১১

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১২

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৩

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৪

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৫

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৬

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৭

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৮

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৯

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

২০
X