ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির কার্যালয়ে ককটেল হামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আ.লীগ নেতা আল আমিন তরফদার। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার আ.লীগ নেতা আল আমিন তরফদার। ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে করা মামলায় আল আমিন তরফদার (৫২) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আল-আমিন তরফদার ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রামের আজাহার আলী তরফদারের ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার সাবেক কাউন্সিলর।

মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে দলীয় কার্যালয়ে ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মিসভা করতে থাকেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির কার্যালয়ে কর্মী সভায় উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির কার্যালয় ও কার্যালয়ে রক্ষিত চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করেন।

উল্লেখ্য, এর আগে বিএনপির মিছিলে ককটেল হামলা, ব্যানারে অগ্নিসংযোগ ও যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা ২টি মামলায় ২০২৫ সালের ১৫ জুলাই আল আমিন তরফদারকে গ্রেপ্তার করা হয়েছিল। সম্প্রতি তিনি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাড়িতে অবস্থান করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হায়দার আলী কালবেলাকে বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X