নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

এ টাকা অনুগ্রহ নয়, এটা আপনাদের অধিকার : বিআরটিএ চেয়ারম্যান

দুর্ঘটনায় নিহত ও আহত ২৬ পরিবারকে আর্থিক সহায়তার চেক তুলে দেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
দুর্ঘটনায় নিহত ও আহত ২৬ পরিবারকে আর্থিক সহায়তার চেক তুলে দেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

দুর্ঘটনায় নিহত ও আহত যারা এ টাকাটা পাবেন, এটা তাদের জন্য অনুগ্রহ নয়। এটা আপনাদের অধিকার। আমরা আপনাদের অধিকার দেওয়ার জন্য বসে আছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৬ পরিবারকে বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিআরটিএ চেয়ারম্যান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বিশেষ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এর মাধ্যমে নিয়মিতভাবে আবেদন যাচাই-বাছাই করে টাকা বিতরণ করা হচ্ছে। খুব শিগগিরই নিহত ও আহতদের পরিবার সদস্যরা অনলাইনের মাধ্যমে এ আবেদন করতে পারবে।

তিনি আরও বলেন, যেখানেই দুর্ঘটনার সংবাদ পাওয়া যাবে, সেখানেই বিআরটিএর কর্মকর্তারা যাবেন। সেখানে ক্ষতিপূরণের ফরম সরাসরি পরিবারের সদস্যদের হাতে পৌঁছে দেবেন। এ ছাড়াও দুর্ঘটনার পর এ ক্ষতিপূরণের জন্য এক মাসের মধ্যে আবেদন করার নিয়ম আছে, সেটি বাড়িয়ে দুই মাস করা হবে।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিআরটিএর যুগ্মসচিব রুবাইয়াৎ-ই-আশিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে জান্নাত আরা তিথি, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালক পার্কন চৌধুরী, নওগাঁ বিআরটিএর সহকারী পরিচালক রাশেদুজ্জামন, মোটরযান পরিদর্শক শরীফুল ইসলাম, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি ও ‘নিরাপদ সড়ক চাই’-এর সভাপতি রায়হান আলম, নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবুসহ অন্যরা।

অনুষ্ঠানে নিহত ১৮ পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে, গুরুতর আহত এক পরিবারকে ৩ লাখ ও আহত ৭ পরিবারকে ১ লাখ টাকা করে মোট ১ কোটি টাকার চেক প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X