মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০১:২৩ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অসচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা জিয়া 

এক শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান খন্দকার। ছবি : কালবেলা 
এক শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান খন্দকার। ছবি : কালবেলা 

আর্থিকভাবে অসচ্ছল ঢাকা কলেজের এক শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান খন্দকার।

অর্থ সংকটের কারণে ফরম ফিলাপ করতে না পারা ওই শিক্ষার্থীকে সোমবার (১০ নভেম্বর) রাতে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

জানা যায়, ওই শিক্ষার্থী ঢাকা কলেজের একটি বিভাগের ২০২২-’২৩ সেশনের শিক্ষার্থী। পারিবারিক অসচ্ছলতায় প্রয়োজনীয় অর্থের অভাবে ফরম ফিলাপ করতে না পারায় ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে তাকে এই সহায়তা প্রদান করা হয়।

ওই শিক্ষার্থী বলেন, ‘আমার বাবা খুবই অসুস্থ। বাবার অসুস্থতার কারণে আমি আর্থিক সংকটে পড়ে যাই। আর্থিক সংকট প্রকট হওয়ায় আমি ফরম ফিলাপ করতে সমস্যার সম্মুখীন হই। এই সময়ে আমার পাশে এসে দাঁড়ান ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান খন্দকার। তিনি আমাদের ছাত্র কল্যাণ সভাপতির কাছ থেকে আমার সমস্যার কথা জানতে পেরে আমার পাশে এসে দাঁড়ান। দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ।’

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান খন্দকার কালবেলাকে বলেন, মঙ্গলবার (১১ নভেম্বর) ২০২২-২৩ সেশনের ফরম ফিলাপের লাস্ট ডেট। প্রয়োজনীয় অর্থের অভাবে ওই শিক্ষার্থী ফরম ফিলাপ করতে পারছিলেন না। চাঁদপুর জেলা ছাত্র কল্যাণের সভাপতি রিয়াদের কাছ থেকে আমি ওই শিক্ষার্থীর খবর পাই। পরিবারের আর্থিক দুরবস্থা এবং ওই শিক্ষার্থীর পিতার অসুস্থতার কথা শুনে তার ফরম ফিলাপের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করি।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এমন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের অংশ এবং এটা ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানেরও শিক্ষা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X