সাভার প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। ছবি : কালবেলা
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় সাভারের আশুলিয়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ আসর ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের উদ্যোগে আশুলিয়ার ডেন্ডাবর হাবিব ক্রিকেট একাডেমি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলেম-ওলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর মিলাদ ও বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজক মোহাম্মদ আইয়ুব খান বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা দেশের ভবিষ্যৎ রাজনীতি ও গণতান্ত্রিক যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তার দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করছি।

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের পক্ষ থেকে এ ধরনের দোয়া ও মানবিক কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

দোয়া মাহফিল শেষে উপস্থিত মাদ্রাসা শিক্ষার্থী ও নেতাকর্মীসহ প্রায় ১০ হাজার নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১১

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১২

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৩

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৪

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৫

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৬

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৭

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৮

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৯

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

২০
X