শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রাতে হঠাৎ আগুন, দশটি বসতঘর পুড়ে ছাই

বসতঘরের আগুন নেভাতে কাজ করছে এলাকাবাসী। ছবি : কালবেলা
বসতঘরের আগুন নেভাতে কাজ করছে এলাকাবাসী। ছবি : কালবেলা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হঠাৎ অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের পূর্বপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে বসতঘর হারিয়ে প্রতিবেশী এবং খোলা আকাশের নিচে বসবাস করছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের আবলি মিয়ার বসতঘরের বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করলে তীব্রতা বেশি হওয়ায় তা সম্ভব হয়নি। পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে গ্রামের ১০টি পরিবারের বসতঘর, আসবাবপত্র, নগদ টাকা সব পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তরা হলেন বীরগাঁও গ্রামের শুকুর আলী, এশাদুল মিয়া, শাহারুল মিয়া, স্বপন মিয়া, নুরুজ্জামান, কামরুজ্জামান, জাকির হোসেন, সেলিম মিয়া, সোহাগ মিয়া এবং মনসুর উল্লা।

বীরগাঁও গ্রামের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ কালবেলাকে বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় বীরগাঁও গ্রামের দশটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে আনুমানিক প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা কালবেলাকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X