লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

আমরা জান্নাতের টিকিট দিতে পারব না কিন্তু উন্নয়ন দিতে পারব : দুলু

শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিলে আসাদুল হাবিব দুলুসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা
শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিলে আসাদুল হাবিব দুলুসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট-৩ আসনে দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, জান্নাতের মালিক আমরা নই, মহান আল্লাহ। আমরা জান্নাতের টিকিট দিতে পারব না কিন্তু উন্নয়ন দিতে পারব। আমরা ব্রিজ দিতে পারি, রাস্তা দিতে পারি, স্কুল দিতে পারি।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী শরিফ ওসমান হাদীকে হত্যাচেষ্টায় জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি।

আসাদুল হাবিব দুলু বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। একই সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও তার খোঁজখবর নিচ্ছেন। এ ঘটনায় তারেক রহমান নিন্দা জানিয়েছেন এবং বিএনপির মহাসচিব তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের উপযোগী পরিবেশ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিশ্চিত করতে হবে। এখনো যেসব অস্ত্রধারী সন্ত্রাসী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

বিএনপির এ নেতা বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে বিএনপি দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন করেছে এবং এই সময়ে দলটি বহু সহযোদ্ধাকে হারিয়েছে। বিএনপি চায় না নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি ঘটুক।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে, তাকেই আমরা স্যালুট করব। নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মনে কোনো ভয় থাকা চলবে না। নির্বাচন যেন আনন্দ-উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়— এ জন্য সরকার ও নির্বাচন কমিশনকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে সতর্ক করে দুলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনো উসকানিমূলক বক্তব্য দেন না। তিনি স্মরণ করিয়ে দেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত সময়ে বলেছেন— বিজয়ীরা যদি পরাজিত শক্তির ওপর প্রতিশোধ নেয়, তবে বিজয়ের আনন্দ থাকে না। এত জুলুম-নির্যাতনের পরও তিনি কখনো প্রতিশোধের কথা বলেননি।

প্রতিবাদ মিছিল ও সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহযুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি, সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা শাপলাসহ জেলা বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X