নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগের হাতে অনেক অবৈধ অস্ত্র রয়েছে : খোকন

নরসিংদী জেলা বিএনপির প্রতিবাদ মিছিল শেষে বক্তব্য রাখেন  খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা
নরসিংদী জেলা বিএনপির প্রতিবাদ মিছিল শেষে বক্তব্য রাখেন খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনে দলের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগের হাতে অনেক অবৈধ অস্ত্র ও টাকা রয়েছে। অবৈধভাবে লাইসেন্স দেওয়া সেসব অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয়নি।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে নরসিংদী জেলা বিএনপির প্রতিবাদ মিছিল শেষে এ কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, পাশের দেশ থেকে অস্ত্র আমদানি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মাধ্যমে বাংলাদেশের আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। এ দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে। দ্রুত সময়ের মধ্যে হাদির ওপর হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হবে। ২০২৬ এর ফ্রেব্রুয়ারির ১২ তারিখে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই। স্বৈরাচার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারাই নির্বাচন বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। তাদেরকে চিহ্নিত করে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সহসভাপতি এম এ জলিল, সহসভাপতি আকবর হোসেন, সহসভাপতি হারুন অর রশিদ, সহসভাপতি রবিউল ইসলাম রবিসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

মিছিলটি নরসিংদী জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১১

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৪

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৬

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৭

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৮

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৯

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

২০
X