কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া রাজনৈতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তি : কবীর ভূঁইয়া

আলোচনা সভায় বক্তব্য দেন কবীর আহমেদ ভূইয়া। ছবি : কালবেলা
আলোচনা সভায় বক্তব্য দেন কবীর আহমেদ ভূইয়া। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের ‘জীবন্ত কিংবদন্তি’ হিসেবে অভিহিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য কবীর আহমেদ ভূঁইয়া।

শনিবার (১৩ ডিসেম্বর) জেলার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কবীর আহমেদ ভূঁইয়া বলেন, সারা দেশের মধ্যে কসবা ও আখাউড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।

তিনি বলেন, আমরা রাজপথে ছিলাম, রাজপথেই থাকব। জনগণের ভোটে আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

মেহারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন খান, সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভানেত্রী ইসমত আর সুলতানা, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আইয়ুম খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন কসবা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সজীব, সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক ইমু, সাদ্দাম হোসেন, সাহিদুল খাঁ, শহিদুল, এন. আপেল, মো. শিমুল, গোলাম মোস্তফা, রিপন পাঠান, কুটি ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ছোটন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, জেলা মহিলা দলনেত্রী লাইলা সুলতানা, নাজনীন সুলতানা, ববিতা রানীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

সভা শেষে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রসাশন

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১০

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১১

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১২

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

১৩

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১৪

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১৬

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১৭

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৮

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

২০
X