টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আরও এক বাসে আগুন

গাজীপুরের টঙ্গীতে বাসের আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা
গাজীপুরের টঙ্গীতে বাসের আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা

রাজধানীর ডেমরায় গভীর রাতে থেমে থাকা আসিয়ান পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের পর এবার আরেক জায়গায় পার্কিং করা আরও একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের ফলে বাসটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় কিছু সময় আতঙ্ক বিরাজ করে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এ বাসটি লাল-সবুজ পরিবহনের। বাসটির মালিক মোহাম্মদ এটিএম মিজানুর রহমান।

রোববার (১৪ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাসে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন ৪৬ নম্বর ওয়ার্ডের চেরাগআলী এলাকার দারুল উলুম মাদ্রাসার সামনে। সেখানে বাসটি পার্কিং অবস্থায় ছিল। এতে বাসটির প্রায় ৫০ শতাংশ আগুনে পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই বাসটি নির্ধারিত স্থানে পার্কিং করা থাকে। বাসের হেলপার ভেতরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ওই কয়েল থেকেই প্রথমে বাসের সিটে আগুন লাগে। পরে তা ধীরে ধীরে বাসের পেছনের অংশে ছড়িয়ে পড়ে।

হেলপারের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাটি টের পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ভোর ৪টা ৪৫ মিনিটে সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম কালবেলাকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১০

ব্রাজিলের সামনে এবার মিসর

১১

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১২

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৩

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৪

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

১৬

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

১৮

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

২০
X