চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে চট্টগ্রামে রণাঙ্গনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীতে অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চসিক মেয়রসহ অন্যরা। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীতে অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চসিক মেয়রসহ অন্যরা। ছবি : কালবেলা

মহান মুক্তিযুদ্ধে বিজয় দিবসে রণাঙ্গনের বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে চট্টগ্রামের জনসাধারণ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই নগরজুড়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি।

ভোরে নগরীর উত্তর কাট্টলীতে অস্থায়ী স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সর্বপ্রথম স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হুমায়ন কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।

এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রাম থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদের আত্মত্যাগে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

তিনি আরও বলেন, বীর শহীদদের রক্তের বিনিময়ে আমরা লাল-সবুজের পতাকা ও ৫৫ হাজার ১২৬ বর্গমাইলের একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অস্থায়ী স্মৃতিসৌধের পাশাপাশি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১০

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১২

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৩

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৪

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৬

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৭

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

২০
X