সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, শ্রদ্ধায় সিক্ত শহীদ বেদি

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের স্রোত এসে মিলেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণে। ছবি : কালবেলা
বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের স্রোত এসে মিলেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণে। ছবি : কালবেলা

রক্তক্ষয়ী ৯ মাসের মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সূর্য সন্তানদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। যাদের আত্মত্যাগে বাংলার বুকে জন্ম নিয়েছে একটি স্বাধীন রাষ্ট্র—সেই বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ভোর থেকেই মানুষের স্রোত এসে মিলেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ জাতীয় স্মৃতিসৌধে সমবেত হন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সরেজমিনে দেখা যায়, মানুষের শ্রদ্ধা আর ফুলের ভালোবাসায় ভরে উঠেছে বীর শহীদদের বেদী। স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রতিধ্বনিত হচ্ছে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ স্লোগান ও দেশপ্রেমের গান। তরুণ প্রজন্মের অংশগ্রহণে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর ও আবেগঘন।

কুমিল্লার গৌরিপুর থেকে স্মৃতিসৌধে আসা কলেজ শিক্ষার্থী কায়ছার বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তবে বইয়ে পড়েছি। আজ জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।’

গাজীপুর থেকে আসা শরিফ ইসলাম বলেন, ‘যাদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরই জাতীয় স্মৃতিসৌধে আসি। এবারও ফুল দিয়ে বীর শহীদদের স্মরণ করেছি।’

এ সময় জিনজিরা থেকে ঘুরতে আসা তরুণ শহিদুল বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমরা স্বাধীনতা পেয়েছি। এই দিনটি আমাদের গৌরবের দিন। দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের প্রতি জাতীয় স্মৃতিসৌধে এসে বিনম্র শ্রদ্ধা জানাতে পেরে আমি গর্বিত।’ দিনভর মানুষের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের চেতনায় মুখরিত হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

এর আগে, এদিন ভোর ৬টা ৩৩ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। পরে ৬টার ৫৪ মিনিটের দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফুলেল শ্রদ্ধা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X