কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

সেই ৭ খুন মামলার আসামি নূর হোসেনের ভাই নূর ছালাম গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নারায়নগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি নূর ছালাম ওরফে বোবা ডাকাতকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন মাদানীনগর নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাতে এ তথ্য জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।

মোহাম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে নূরবাগ এলাকা থেকে পলাতক আসামি নূর ছালামকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত দুটি হত্যাকাণ্ডসহ মোট ৮টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্যমতে, ২০২৪ সালের ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুলের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি নূর ছালাম। নিহত ছায়েদুলের বোন রেহেনা বেগম এ ঘটনায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার নূর ছালাম ওরফে বোবা ডাকাত আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই। এ ছাড়া তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা নিষিদ্ধ ছাত্রলীগের আহ্বায়ক শাহ জালাল বাদলের বাবা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১০

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১১

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১২

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৩

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৪

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৫

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৬

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৭

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৮

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৯

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

২০
X