বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

মোটরসাইকেলে ধাক্কা দেওয়া ট্রাক্টর। ছবি : কালবেলা
মোটরসাইকেলে ধাক্কা দেওয়া ট্রাক্টর। ছবি : কালবেলা

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কে সুজালপুর ইউনিয়নের কোমরপুর বটতলা মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোগনগর ইউনিয়নের রুহিলা গ্রামের জিতেন্দ্র বর্মনের ছেলে তারিনী বর্মন (৪০) ও তার স্ত্রী ইতি বর্মন (৩৫)।

স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে স্বামী-স্ত্রী উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে কোমরপুর বটতলা মোড় সংলগ্ন এলাকায় একটি বিপরীতগামী ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারিনী বর্মন নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী ইতি বর্মন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা বলেন, আহত ইতি বর্মনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইতি বর্মন মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঢাকাসহ ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ভৈরবে সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

কাশ্মীরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, বহু সেনা নিহত 

কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

১০

গ্লোবাল ফ্যাটি লিভার ডে / ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

১১

খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুন

১২

দেশে ফের ভূমিকম্প

১৩

কী আছে ইরানের ‘খার্গ’ দ্বীপে, কেনই বা এটি দখলে মরিয়া ট্রাম্প 

১৪

অপারেশন শেষ না করেই চলে গেলেন চিকিৎসক, অতঃপর...

১৫

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

১৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেলে লাগবে টিআইএন, থাকছে না কর

১৭

কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ফাঁদ পেতেছে রাশিয়া

১৮

কুমকুম দত্তের কবিতা : ছায়াদুপুর

১৯

বিশ্বকাপের ৪৮ দল: সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন

২০
X