টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় আ.লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টা পর্যন্ত টাঙ্গাইলের ১২টি উপজেলার ১৩টি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা সবাই বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের পদধারী নেতাকর্মী।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন— নাগপুর উপজেলার আমজাদ হোসেন (৫৫), মির্জাপুরের ফেরদৌস আলম পাহাড়ি (৪৫), দেলদুয়ারে ফজলুল হক (৫০), ঘাটাইলে আব্দুল হোসেন (৩২) ও রাসেল (২৩), সখীপুরের ওয়াদুদ রহমান শাহীন (৫১) ও হাকিম তালুকদার (৫৫), ধনবাড়িতে হৃদয় আহমেদ (২৮), কালিহাতীতে শামীম (৪৬), ভূঞাপুরে তাহসিন হোসেন আলিফ (২০), কালিহাতীর যমুনা সেতু পূর্ব থানার তপু মন্ডল (২২), মধুপুরের জুয়েল (২৫), বাসাইল উপজেলার রিপন মিয়া (৫০), গোপালপুরের মিনহাজ মিয়া (৫০) এবং টাঙ্গাইল সদর উপজেলার শরিফ হোসেন (২৫), নাসির উদ্দিন (৪৭), সৈয়দ তানিয়া ইসলাম সুইটি (৪৫) ও তারিফুল ইসলাম (৩৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ(দ্রুত বিচার, সংশোধন) আইন-২০১৯, দ্যা পেনাল কোড ১৮৬০ সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ এবং দ্যা এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট-১৯০৮ এর বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর জখম, হত্যা চেষ্টা, ভয়-ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্যসংক্রান্ত অপরাধসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার কালবেলাকে জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত আসামিরা পরিস্থিতি ঘোলাটের পাঁয়তারা করার সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার এজাহারভুক্ত আসামি থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X