মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন কৃষক লীগের সাবেক ২ নেতা

বিএনপিতে যোগদানকারীদের বরণ। ছবি : কালবেলা
বিএনপিতে যোগদানকারীদের বরণ। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জে কৃষক লীগের ২ নেতা বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে বালিজুড়ী এফ এম হাই স্কুল মোড়ে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুলের কাছে তারা যোগদান করেন৷

যোগদানকৃতরা হলেন—মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি আবুল হোসেন ওরফে ভিক্কু এবং একই এলাকার বাসিন্দা ও পৌর কৃষক লীগের সদস্য মোশারফ হোসেন৷

এ সময় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

কাদের খান বলেন, আবুল হোসেন ওরফে ভিক্কু ও মোশারফ হোসেন ছেলেবেলা থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ৯০ দশক থেকে তারা বিএনপি করে৷ দলের বিভিন্ন দায়িত্ব তারা পালন করেছে৷ কয়েক বছর আগে তারা আওয়ামী লীগে ভেড়ে। ঘরের ছেলে ঘরে ফেরায় আমরা তাদের স্বাগত জানিয়েছি।

ভিক্কু বলেন, আমি ১৯৮৬ সাল থেকে বিএনপি করি। বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলাম। মাদারগঞ্জ পৌর বিএনপির সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসায়িক চাপে ২০১৮ সালে বিএনপি ছাড়তে হয়েছিল; কিন্তু মনেপ্রাণে বিএনপিকে ভালোবাসি। আমার রক্তে বিএনপি মিশে আছে৷

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, মৎস্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হবু, সহ-শ্রমবিষয়ক সম্পাদক লিটন মিয়া, পৌর বিএনপির প্রচার সম্পাদক হুমায়ুন কবির, সহ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাঞ্চন, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম ঝিকু, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা তামিম আহমেদ সবুজ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

১০

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১১

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১২

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৩

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৪

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৬

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৭

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৮

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৯

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

২০
X