লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

দগ্ধ বেলালকে দেখতে লক্ষ্মীপুরে তারেক রহমানের উপহার নিয়ে রিজভী

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। ছবি : কালবেলা
লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে এসেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। এ সময় তিনি বেলালের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার ৪ লাখ টাকা তুলে দেন তিনি।

রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে তিনি হাসপাতালে এসে বেলালের সঙ্গে কথা বলেন।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন। পরে তারা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বেলালের বাড়ি পরিদর্শন যান। সেখানে তিনি সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখবেন।

হাসপাতালে বেলাল কেন্দ্রীয় নেতাদের দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে বিএনপি নেতা রিজভী ও এ্যানি ঘটনার বিষয়ে বেলালের কাছে জানতে চায়। বেলাল ঘটনার বিস্তারিত তুলে ধরেন তাদের কাছে। এ সময় চিকিৎসার ও ঘর নির্মাণের সম্পূর্ণ ব্যবস্থার আশ্বাস দেন এ্যানি চৌধুরী।

এদিকে কে বা কারা বেলালের বসতঘরে আগুন লাগিয়েছে তা এখনো কেউ বলতে পারেনি। পুলিশ বলছে, দুর্বৃত্তায়ন ও মব বা তালা মেরে আগুন লাগানোর প্রমাণ পায়নি পরিবার। ঘটনার দুই দিন পার হয়ে গেলেও মামলা হয়নি। ৯০ শতাংশ শরীর পুড়ে গিয়ে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বেলালের বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭)।

প্রসঙ্গত, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে দুর্বৃত্তদের আগুনে তার মেয়ে আয়েশা আক্তার (৮) মারা যায়। এছাড়া বেলালসহ তার দুই মেয়ে স্মৃতি ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X