সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন ফরম সংগ্রহ

আজহারুল ইসলাম মান্নানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ। ছবি : কালবেলা
আজহারুল ইসলাম মান্নানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আসিফ আল জিনাতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা।

এ ছাড়াও যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা জানান, দলীয় প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনগণের সমর্থন নিয়ে বিজয় অর্জনের মাধ্যমে দেশের সেবায় নিয়োজিত থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১০

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১১

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১২

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৩

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৪

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৫

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৭

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

২০
X