সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেপ্তার। ছবি : কালবেলা
সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেপ্তার। ছবি : কালবেলা

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রহমত (৪৩), আশিকুজ্জামান (২৫) ও ইমদাদুল ইসলাম (২৭)। তাদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর (সানাপাড়া) এলাকায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান (পিপিএম) জানান, বেতনা নদীর খননকৃত মাটি অবৈধভাবে লুটের অভিযোগে গত ২৪ ডিসেম্বর সকাল ১০টার দিকে কিসমত আলীকে মাটিভর্তি ট্রলিসহ আটক করে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে কিসমতের স্বজন ও সহযোগীরা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মাহাবুর রহমান ও সিপাহি মেহেদী হাসান আহত হন।

তিনি বলেন, এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদানসহ সংশ্লিষ্ট ধারায় সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়। মামলার পর পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল (বিপিএম)-এর নির্দেশনায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার তিনজন হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে এ ঘটনায় কিসমত আলীসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১০

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১১

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১২

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৩

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৪

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৫

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৬

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৭

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৮

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৯

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

২০
X