সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ৩

ইনসেটে নিহত আব্দুর রহমান রিয়াদ। ছবি : সংগৃহীত
ইনসেটে নিহত আব্দুর রহমান রিয়াদ। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে প্রকাশ্যে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজছাত্রকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ ডিসেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আমরা সন্দেহভাজন তিনজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

এর আগে, রোববার (২৮ ডিসেম্বর) রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে এ ঘটনায় নিহতের বাবা রেজাউল করিম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আটককৃতরা হলেন—শহরের ধানবান্ধি মহল্লার আব্দুস সাত্তারের ছেলে মো. আশিক (২২), একই মহল্লার জামাল শেখের ছেলে মো. সাকিব ইব্রাহিম (২৮) ও উজ্জল হোসেনের ছেলে মেহেদী হাসান (১৮)।

জানা গেছে, রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের চৌরাস্তা মোড় বাহিরগোলা সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে থাকা অবস্থায় প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজছাত্রকে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়া ধানগড়া খাঁ পাড়া মহল্লার মো. রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় ভাইরাল হওয়া সিসি ক্যামেরায় দেখা যায়, চৌরাস্তা মোড়ে বাহিরগোলা রোডে একটি সিএনজিচালিত অটোরিকশায় বসেছিলেন রিয়াদ। এ সময় বিভিন্ন দিক থেকে বেশ কয়েকজন তরুণ এসে অটোরিকশার ভেতরেই তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

১০

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১১

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১২

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৩

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৪

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৬

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৭

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৮

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৯

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

২০
X