ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সবাইকে সঙ্গে নিয়েই গড়ব নতুন শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

নাগেরপাড়া ইউনিয়নের মুন্সীর হাটে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
নাগেরপাড়া ইউনিয়নের মুন্সীর হাটে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, সবাইকে সঙ্গে নিয়েই গড়ব নতুন শরীয়তপুর।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের নাগেরপাড়া ইউনিয়নের মুন্সীর হাটে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শরীয়তপুর আমাদের সবার। এখানে দলীয় বিভাজনের জায়গা নয়, বরং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা উন্নত ও মানবিক শরীয়তপুর গড়ে তুলতে পারি।

তিনি আরও বলেন, রাজনীতি হবে সেবার মাধ্যম, আর উন্নয়ন হবে মানুষের মৌলিক অধিকার।

তিনি শরীয়তপুরের সামগ্রিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে তরুণ প্রজন্মের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐক্য রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় নেতা ও সাধারণ মানুষ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর এই অঙ্গীকারকে স্বাগত জানিয়ে বলেন, তার এই উদ্যোগ শরীয়তপুরের রাজনৈতিক সংস্কৃতি ও উন্নয়ন চিন্তায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১০

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১১

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১২

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৩

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৪

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৫

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৬

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৭

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৮

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৯

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

২০
X