কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ নির্বাচিত করলে নিরাপত্তা, উন্নয়ন ও মানবিক সমাজ গড়ে তুলব : কবীর ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন কবীর আহমেদ ভূঁইয়া। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন কবীর আহমেদ ভূঁইয়া। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ কবীর আহমেদ ভূঁইয়া বলেছেন, আমি ঐক্যবদ্ধ রাজনীতিতে বিশ্বাস করি। দলের প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখেই রাজনীতি করেছি। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে নিরাপত্তা, উন্নয়ন ও একটি মানবিক সমাজ গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

দলীয় সূত্র জানায়, আলহাজ কবীর আহমেদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তিনি মাঠপর্যায়ের নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে দলের দুঃসময়ে নেতাকর্মীদের প্রতি দায়িত্বশীলতা, সাহসিকতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখায় তার ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত।

স্থানীয় বিএনপি নেতারা জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে কবীর আহমেদ ভূঁইয়া কসবা ও আখাউড়ায় একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। দলীয় কর্মসূচি বাস্তবায়ন, সভা-সমাবেশে সক্রিয় অংশগ্রহণ এবং রাজনৈতিকভাবে হয়রানির শিকার নেতাকর্মীদের পাশে দাঁড়ানোই তার রাজনৈতিক বৈশিষ্ট্য।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তিনি এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত। করোনা মহামারির সময় অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারকে আর্থিক সহযোগিতা, ধর্মীয় উৎসবে উপহার ও বস্ত্র বিতরণ, অসুস্থদের চিকিৎসা সহায়তা এবং গৃহহীনদের জন্য গৃহনির্মাণে সহযোগিতাসহ নানা মানবিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসব মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে কসবা ও আখাউড়ার প্রায় সাড়ে ছয় লাখ মানুষের কাছে তিনি একজন আস্থাভাজন ও প্রিয় মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন। হিন্দু, মুসলিমসহ সব ধর্মের মানুষ তাকে নিরাপদ ও নির্ভরযোগ্য নেতা হিসেবে বিবেচনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X