কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বাঁশ ঝাড়ের নিচ মিলল কলেজ শিক্ষার্থীর মরদেহ

কলেজ শিক্ষার্থী সিয়ামের মরদেহ দেখতে গ্রামবাসীর ভিড়। ছবি : কালবেলা
কলেজ শিক্ষার্থী সিয়ামের মরদেহ দেখতে গ্রামবাসীর ভিড়। ছবি : কালবেলা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামের একটি বাঁশ ঝাড়ের মধ্য থেকে সিয়াম (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সেহালা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি বাঁশঝাড়ের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।

নিহত সিয়াম মধুগাড়ী গ্রামের বাসিন্দা, স্থানীয় মুরগি ব্যবসায়ী ও এলাকার মসজিদের মোয়াজ্জেম শিপন আলীর ছেলে। সিয়াম গোয়ালগ্রাম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় কিছু কৃষক ফসলের মাঠে যাওয়ার সময় বাঁশঝাড়ের মধ্যে উপুড় হয়ে সিয়ামের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় নিহত সিয়ামের বাবা শিপন আলী কালবেলাকে বলেন, সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সিয়াম বাড়ি থেকে বের হয়। পরে সে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান কালবেলাকে জানান, সেহালা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১০

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১২

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১৩

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৪

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৫

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৬

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৭

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৮

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৯

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

২০
X