মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৫৬ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ ঘোষণা

লুৎফুজ্জামান বাবর ও তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। ছবি : সংগৃহীত
লুৎফুজ্জামান বাবর ও তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও স্বতন্ত্র প্রার্থী তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসক মো. সাইফুর রহমান যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

এ ছাড়া এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আল হেলাল তালুকদার ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মুখলেছুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদারের মনোনয়ন স্থগিত করা হয়েছে। বিল্পবী ওয়ার্কাস পার্টির প্রার্থী চম্পা রানী সরকারের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান বলেন, বাবর ভাইয়ের নামটি নেত্রকোনা-৪ আসনে জনগণের কাছে খুবই জনপ্রিয় একটি নাম। হাওরাঞ্চলের জনপ্রিয় এই নেতাকে দল মনোনয়ন দিয়েছে। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে এই আসনে বিএনপির প্রার্থী আমাদের প্রিয় নেতা বিপুল ভোটে বিজয়ী হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X