রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৫০ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

রাজশাহীর বাঘায় চরাঞ্চলে বাড়িতে ঢুকে সোহেল রানা নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিহত যুবকের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর চরে এ হামলার ঘটনা ঘটে। নিহত সোহেল রানা বাঘা উপজেলার করালি নওসারা এলাকার কালু মণ্ডলের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত ১২টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি বাড়ির বাইরে এসে এলোপাতাড়ি গুলি চালায়। ওই সময় ঘুমন্ত অবস্থায় সোহেল ও তার পরিবার হামলার শিকার হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সোহেল মারা যান। তার স্ত্রীও আহত হন। তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরিবারের সদস্য ও স্থানীয়রা অভিযোগ করেন, ‘কাঁকন বাহিনী’ নামে পরিচিত একটি সশস্ত্র দলের লোকজন এই হামলা চালিয়েছে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

ঘটনার পরপরই বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। নিহত সোহেলের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাঘা থানার ওসি মো. সেরাজুল হক বলেন, নিহতের এনআইডি কার্ডের ঠিকানাতে নাটোরের লালপুর উল্লেখ আছে। যেহেতু ওই এলাকাটি সীমান্তবর্তী এলাকা সেহেতু নিহত ব্যক্তির বাড়ি লালপুর নাকি বাঘা থানায় পড়েছে সেটি নিশ্চিত নয়। তবে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিকটে হওয়ার কারণে তাদের প্রথমে এখানে নিয়ে আসা হয়। পরে নিহত ব্যক্তির মরদেহ এখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে এখনো কোনো কিছু জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ঘটনাটি ঘটেছে প্রত্যন্ত চরাঞ্চলে। খবর পাওয়ার পর পরই আমরা সেখানে ফোর্স পাঠিয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১০

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১১

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১২

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৩

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৪

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৫

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৬

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৮

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৯

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

২০
X