লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশে স্বাভাবিক সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে : এ্যানি

লক্ষ্মীপুরে বিএনপির প্রয়াত নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য প্রয়াত ব্যক্তিদের কবর জিয়ারত করেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে বিএনপির প্রয়াত নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য প্রয়াত ব্যক্তিদের কবর জিয়ারত করেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সর্বত্রই জনসংযোগে স্বতঃস্ফূর্তভাবে এলাকাবাসী আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা খুব বেশি প্রত্যাশা নিয়ে বলতে পারি, দেশে স্বাভাবিক, সুন্দর-শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। যার জন্য আমাদের আন্দোলন সংগ্রাম ছিল।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারারুদ্ধ ছিলেন। সুস্থ মানুষ অসুস্থ হয়ে জেলখানা থেকে বের হয়েছেন। নির্বাচন-ভোটের জন্য আন্দোলন সংগ্রাম করে শেষ পর্যন্ত মৃত্যুর মাধ্যমে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

সোমবার (৪ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের বিএনপির প্রয়াত নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য প্রয়াত ব্যক্তিদের কবর জিয়ারতের সময় নির্বাচনী হালচাল নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত নেতা রেজাউল করিমের বাবা হোছাইন আহমদের কবর জিয়ারত করেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা প্রত্যেক মানুষের বাড়িতে যাচ্ছি। নেতাকর্মীদের প্রতি নির্দেশনা— বাড়িতে বাড়িতে ঘরে ঘরে সবার কাছে গিয়ে ভোটের জন্য কাজ করতে হবে। মা-বোন, মুরুব্বি ও তরুণ সমাজ সবার কাছে ভোট চাইতে হবে। ভোট চাওয়ার মাধ্যমে আমরা সাড়া পেয়েছি, সাড়া পাচ্ছি। এর আগেও আমি নির্বাচিত প্রতিনিধি ছিলাম, এলাকার মানুষের জন্য কাজ করেছি, তাদের জন্য কথা বলেছি।

তিনি আরও বলেন, খালেদা জিয়া অনেক ত্যাগ শিকার করেছেন, কারাবন্দি ছিলেন। অসুস্থ হয়ে তিনি বহু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শেষ পর্যন্ত তিনি ইন্তেকাল করেন। তিনি সারাবিশ্বে সম্মানিত এবং শ্রদ্ধার জায়গায় রয়েছেন। তার জানাজায় কোটি মানুষ অংশগ্রহণ করেছে। তিনি আপোষহীন নেত্রী ছিলেন। গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা কৃষকদলের সহসভাপতি বদরুল ইসলাম শ্যামল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল ও লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল খালেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X