কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান : ইসি সানাউল্লাহ

কক্সবাজারে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি : কালবেলা
কক্সবাজারে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি : কালবেলা

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন তয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর বিশেষ অভিযান। আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর পরিপত্র জারি হয়ে যাবে।

রোববার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, এখন থেকে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে সারা দেশে। সব বাহিনী প্রধানদের নিয়ে নির্বাচন কমিশনে ইতোমধ্যে মিটিং হয়েছে। এ বিষয়ে সব হেডকোয়ার্টার অবগত রয়েছে।

তিনি বলেন, যৌথবাহিনীর অভিযানের মূল লক্ষ্য হবে তিনটি— এক. অবৈধ অস্ত্র উদ্ধার। আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে, সেগুলো উদ্ধার করা। যেগুলোকে উদ্ধার করা সম্ভব না, সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহৃত না হয়। দুই. চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা। আর তিন. নির্বাচনকেন্দ্রিক দল এবং প্রার্থীর যে আচরণবিধি আছে, সেই আচরণবিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে তা যৌথবাহিনী দেখবে। ছোটখাটো ব্যত্যয়সহ রুটিন ওয়ার্ক যেসব কমিটি আছে তারা দেখবে বলেও জানান তিনি।

রেহিঙ্গাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে ইসি সানাউল্লাহ বলেন, ক্যাম্পগুলো সিল করে দিতে হবে। স্থল সীমান্ত ও সাগর পথেও নজরদারি বাড়াতে হবে। যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা এগুলো ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।

এদিকে মহেশখালী-কুতুবদিয়া আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণাকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তাদের হাততালি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে কমিশনার সানাউল্লাহ বলেন, বিষয়টি সঠিক নয়। তিনি জানান, প্রার্থীর আইনজীবী নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে সময় চাইতে পারতেন, কিন্তু তা করা হয়নি। তবে প্রার্থীর এখনো আপিল করার সুযোগ রয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পৃথক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. আবদুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাসসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X