সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

স্কুলের গাছ কাটা নিয়ে আড়াই ঘণ্টা সংঘর্ষ, আহত ২০

রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরের মেহগনি গাছ কেটে সাবাড়। ছবি : কালবেলা
রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরের মেহগনি গাছ কেটে সাবাড়। ছবি : কালবেলা

ফরিদপুরের সালথায় স্কুল চত্বরের গাছ কাটা নিয়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে মো. জালাল মোল্যার সঙ্গে স্থানীয় ইউপি সদস্য মো. নান্নু মাতুব্বরের বিরোধ চলে আসছে। চলমান বিরোধের মধ্যে গত শনিবার (৩ জানুয়ারি) সকালে রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে থাকা ৮টি মেহগনি গাছ বিক্রির করার জন্য কেটে ফেলেন স্থানীয় ইউপি সদস্য নান্নু মাতুব্বর। গাছ কাটার বিষয়টি প্রতিপক্ষ জালালের সমর্থকরা ও স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে কাটা গাছের গুড়ি ফেলে পালিয়ে যান ইউপি সদস্য নান্নু মাতুব্বরের শ্রমিকরা। পরে গাছগুলো স্কুল কর্তৃপক্ষের হেফাজতে রেখে আসেন পুলিশ।

এদিকে গাছ কাটার বিষয় খবর পেয়ে রোববার সকাল ১০টার দিকে স্কুলের যান সালথা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. তাশেম উদ্দিন। তিনি ঘটনাটি তদন্তের জন্য স্থানীয় উভয়পক্ষ নেতাদের নিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে বসেন। এ সময় উভয়পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায় জালালের সমর্থক মো. বাদশা মোল্যা ও তার স্ত্রীকে মারধর করে ইউপি সদস্য মো. নান্নু মাতুব্বরের সমর্থকরা। পরে উভয়পক্ষের সংঘর্ষরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ। সংঘর্ষের সময় হামলা পাল্টা চালিয়ে উভয়পক্ষের অন্তত ১০টি বাড়ি ভাঙচুর করা হয়। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১০ জনকে ফরিদপুর মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, শনিবার স্কুলের গাছ কেটে ফেলে স্থানীয় একটি চক্র। খবর পেয়ে পুলিশ গিয়ে গাছগুলো উদ্ধার করে স্কুল কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়। রোববার সকালে ঘটনাটি তদন্তের জন্য স্থানীয়দের নিয়ে বসেন। এ সময় দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকার পরিবেশ এখন শান্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১০

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১১

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১২

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৩

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৪

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৫

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৬

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৭

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৯

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

২০
X