সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

শীত এলেই কদর বাড়ে ফুটপাতের পিঠার

ফুটপাতে পিঠার ভ্রাম্যমাণ দোকান। ছবি : কালবেলা
ফুটপাতে পিঠার ভ্রাম্যমাণ দোকান। ছবি : কালবেলা

শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার কদর বেড়ে যায়। তারই প্রমাণ মিলছে ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন বাজারে। সদরপুরের প্রধান সড়ক ও ফুটপাতজুড়ে যেন চলছে শীতের পিঠা উৎসব। ভাসমান দোকানগুলোতে চিতই, ভাপা ও তেলে ভাজা নানা রকম পিঠার সমারোহে জমে উঠেছে কেনাবেচা।

সন্ধ্যা নামতেই ভাসমান এসব দোকানে ভিড় করছেন নানা বয়সের মানুষ। কেউ কর্মব্যস্ততার ফাঁকে, কেউবা পরিবারের সদস্যদের নিয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন গরম-গরম পিঠা। চুলা থেকে নামানো ধোঁয়া ওঠা পিঠা বিভিন্ন ধরনের ভর্তা—যেমন শুঁটকি, ডাল, মরিচ বা ধনিয়াপাতা ভর্তা দিয়ে খেতে বেশ আগ্রহ দেখা যাচ্ছে ক্রেতাদের মধ্যে।

পিঠা বিক্রেতারা জানান, শীত মৌসুমে তাদের আয় তুলনামূলক ভালো হয়। ধরনভেদে প্রতিটি পিঠা বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা দরে। স্বল্প মূল্যের এসব পিঠা সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকায় ক্রেতার সংখ্যাও বেশি।

স্থানীয় কয়েকজন ক্রেতা জানান, শীতের সকালে বা বিকেলে গরম পিঠা খাওয়ার আলাদা আনন্দ আছে। শহরের ফাস্টফুডের ভিড়ে গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী খাবার এখনো মানুষের মন জয় করে রেখেছে।

সব মিলিয়ে সদরপুরের বাজারগুলোতে শীতের এই পিঠা উৎসব শুধু খাবারের স্বাদই নয়, ফিরিয়ে আনছে গ্রামবাংলার চিরচেনা সংস্কৃতি ও উৎসবের আমেজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X