‎ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের প্ল্যানে শরীয়তপুরের উন্নয়ন অন্তর্ভুক্ত : নুরুদ্দিন আহাম্মেদ অপু

ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন এলাকায় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন এলাকায় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আমাদের শরীয়তপুরকে অবহেলিত বলা হলে আমার খুব কষ্ট লাগে, এত বছরের পরও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তারেক রহমানের আগামীর দেশ গড়ার প্ল্যানে শরীয়তপুরের উন্নয়ন অন্তর্ভুক্ত।

সোমবার (৫ জানুয়ারি) ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন এলাকায় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, আগামীতে শরীয়তপুরকে একটি গর্বিত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

‎ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল এলাকার লাল শরীফ সরদার বাড়িতে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তার সফর শুরু হয়। পরে তিনি পাপরাইল এলাকায় নির্মাণ শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। বেলা ১১টার দিকে পাপরাইল মন্ডল বাড়িতে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

‎দুপুর ১২টায় পাপরাইল ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন তিনি। এরপর সরদার বাড়ির মুরুব্বিদের সঙ্গে আলাদা বৈঠক করেন। এ ছাড়া আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

‎সফরের অংশ হিসেবে বিকেলে তিনি কাজলকোট সরদার বাড়ির পারিবারিক কবরস্থান জিয়ারত করেন। সন্ধ্যায় সিংগাচূড়া, নাজিমপুর এলাকা ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ ধাম মন্দির পরিদর্শন করে পথসভা সমাপ্তি করেন।

‎এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ানসহ ভেদরগঞ্জ বিএনপি, যুবদল, ছাত্রদলের দলীয় নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না: স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১০

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১১

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১২

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৩

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৪

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৫

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৬

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৭

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৮

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৯

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

২০
X