পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

বিচারকের কক্ষে ঘুষ দিতে গিয়ে পুলিশ আটক

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বরগুনার পাথরঘাটায় বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আটক হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শাহরিয়ার জালাল পাথরঘাটা থানার এসআই হিসাবে কর্মরত।

এদিকে বিষয়টি সম্পর্কে বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত-ই খুদার অনুরোধে বিভাগীয় মামলার শর্তে পাথরঘাটা থানার ‍ওসি মংচেনলার কাছে মুচলেকার মাধ্যমে জিম্মায় দেওয়া হয়েছে।

আদালতের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দুপুর ২টার সময় আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ তার খাস কামরায় অবস্থানকালীন পাথরঘাটা থানার এসআই শাহরিয়ার জালাল অনুমতি নিয়ে প্রবেশ করেন। সালাম বিনিময়ের পর আদালতের সি আর ৭৮০/২৩নং মামলার এটি কাগজ দেখিয়ে মামলার আসামি মো. রাজু মিয়ার জামিনের সুপারিশ করেন। এ সময় তিনি জানান, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আসামিকে জামিন দিয়ে একটি ‘রি’ কলের ব্যবস্থা করে দেন।

ম্যাজিস্ট্রেট এই বেআইনি তদবিরে বিব্রত বোধ করেন। ম্যাজিস্ট্রেটকে অবৈধভাবে প্ররোচিত করার অভিপ্রায় ঘুষ হিসেবে টাকা দিতে চান এসআই শাহারিয়ার। এ সময় কার্য অসদাচরণ ও ফৌজদারি অপরাধ হওয়ায় কোর্ট পুলিশের সিএসআই, জিআরও এবং আদালতের সহায়ক কর্মচারীদের উপস্থিতিতে অত্র আদালতেই ম্যাজিস্ট্রেট এসআই মো. শাহরিয়ারকে আটক করেন। তাৎক্ষণিক পাথরঘাটা থানার ওসি ও অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল বরগুনা জেলা পুলিশ সুপারকে জানালে তিনি বিভাগীয় মামলার আশ্বাস দিলে এসআইকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মংচিনলা বলেন, এ বিষয়ে বিচারক অর্ডার শিটে যেটা ডিসাইড করবেন সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে। এর বেশি কিছু বলতে পারব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X