পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় উপজেলা কৃষকদলের সভাপতি নিহত

মারুফ চৌধুরী। ছবি : সংগৃহীত
মারুফ চৌধুরী। ছবি : সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় উপজেলা কৃষকদলের সভাপতি মো. মারুফ চৌধুরী নিহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

এর আগে শনিবার বিকেল ৩টার দিকে পাথরঘাটা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কালমেঘা ইউনিয়নের সেন্টার-কাটাখালের মধ্যবর্তী স্থানে দুর্ঘটনার শিকার হন তিনি। মারুফ চৌধুরী পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরীর ছেলে।

উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু সালেহ জসিম বলেন, আমি কাকচিড়ার কাটাখালী এলাকা থেকে বাড়িতে আসার সময় মারুফ চৌধুরীকে ঘটনাস্থলে দুর্ঘটনার শিকার হয়ে পড়ে থাকতে দেখি। এ সময় এক নারী তাকে ধরে ছিল। তাকে স্থানীয়দের সহায়তায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক বরিশালে রেফার্ড করেন। সেখানে নেওয়া পথে মারা যান তিনি।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান দোলন বলেন, মারুফ চৌধুরী নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার মাথার বাম পাশে গুরুতর আঘাত লেগেছে এবং কান থেকে রক্ত ঝড়ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

পাথরঘাটা থানার ওসি মংচেনলা বিষয়টি নিশ্চিত করে বলেন, পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছে তা এখনও জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X