কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বরগুনার পাথরঘাটা উপজেলায় জোর করে ধান কেটে নিয়ে যাওয়ার সময় ভিডিও করায় বাকপ্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় ছেলেকে বাঁচাতে গেলে তার বাবার ওপরও হামলা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

‎শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় আহতরা হলেন— মো. রবিউল ও তার বাবা সিদ্দিক খান।

এ বিষয়ে আহত সিদ্দিক বলেন, আমাদের বাড়ির সামনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক আমার মা সুফিয়া। কিন্তু আমার মায়ের চাচাতো ভাইয়েরা দীর্ঘদিন ধরে আমাদের জমির থেকে বঞ্চিত ও ভূমিহীন করে রেখেছে। সম্প্রতি আমরা জমির সকল কাগজ তুলে দেখতে পাই এই জমি আমার নানার নামে রয়েছে। সেই সূত্রে এই জমির মালিক আমরা মা সুফিয়া। বিষয়টি নিয়ে ইতোমধ্যে উপজেলা ভূমি অফিসে একটি নালিশি মামলা করেছি। মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদনেও আমাদের ঠকানোর বিষয়টি প্রকাশ পেয়েছে।

‎তিনি আরও বলেন, আজ সকালে হঠাৎ করেই আমরা দেখতে পাই একদল বহিরাগত লোক আমাদের জমির ধান কেটে নিয়ে যাচ্ছে। এমন অন্যায়ের বিষয়টি আমার পরিবারের সদস্যরা পাথরঘাটা থানায় জানাতে যায়। এই সময়ে আমার বাকপ্রতিবন্ধী ছেলে ঘুম থেকে উঠে রাস্তায় বের হয়ে দেখে অনেক মানুষ আমাদের জমির ধান কাটছে। বিষয়টি সে মোবাইল ফোনে ভিডিও করছিল। বহিরাগত সন্ত্রাসী মো. লিটন, সাহেব আলির ছেলে বাচ্চু ওরফে কালা বাচ্চু, সোরাব বিশ্বাসের বাবা সাগর বিশ্বাস, হামেজের ছেলে বাচ্চু মিয়াসহ একদল বহিরাগত সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করে। হামলাকারীরা ধান কাটার কাচি দিয়ে আমার ছেলের পায়ের রগ কেটে দিতে চায়। এই সময়ে ছেলেকে বাঁচাতে আমি এগিয়ে গেলে আমাকেও মারধর করা হয়। পরে আমার ভাই আবুল হোসেন এগিয়ে আসলে তার ওপরেও হামলার চেষ্টা করা হয়। পরে আমাদের দ্রুত হাসপাতালে নিয়ে আসে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাখাল বিশ্বাস অপূর্ব বাকপ্রতিবন্ধী যুবককে কোপানোর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরের দিকে মারধরের ফলে আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের পায়ে গুরুতর জখম রয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) ভাস্কর চন্দ্র দে বলেন, আমরা মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধান কাটার বিষয়টি দেখতে পেয়েছি। ধান যে চাষ করছে তার জিম্মায় ধানগুলো রাখা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং দুইদিন পরে বিষয়টি মীমাংসার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওই সময় কাগজপত্র দেখে যার জমি তাকে বুঝিয়ে দেওয়া হবে।

এ ঘটনায় মূল অভিযুক্ত হামলাকারী লিটনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় শুনে কথা বলতে রাজি হননি। এছাড়া বাচ্চুর মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ‎

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X