কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০২:৫৯ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি : কবীর ভূঁইয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে কবীর আহমেদ ভূঁইয়াসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে কবীর আহমেদ ভূঁইয়াসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ কবীর আহমেদ ভূঁইয়া বলেছেন, বিএনপির দুঃসময়ে দলীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি। ঐক্যবদ্ধ থাকলেই বিএনপি আরও শক্তিশালী হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার খেলার মাঠে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কবীর আহমেদ ভূঁইয়া বলেন, বিএনপির দুঃসময়ে আমরা মাঠে ছিলাম। আগামীতেও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করব। শেখ হাসিনার কুশাসনের সময় জীবনবাজি রেখে জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব।

বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি আরও বলেন, তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক আন্দোলনের তূর্যধ্বনি ও বহ্নিশিখা। দমন-পীড়ন ও প্রতিকূলতার মধ্যেও তিনি সাহস ও আশার প্রতীক হয়ে জনগণকে নেতৃত্ব দিয়েছেন।

জিয়া পরিবারের ভূমিকা তুলে ধরে বিএনপির এ প্রার্থী বলেন, স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক মোড়-ঘোরানো প্রতিটি অধ্যায়ে জিয়া পরিবারের সাহসী ও ঐতিহাসিক ভূমিকা রয়েছে। সে কারণেই আজ মানুষের হৃদয়ের স্পন্দন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কাইমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দীন আহমেদ খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দেশের শান্তি-সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১০

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১১

এনসিপির ফল উৎসবে হামলা

১২

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৩

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৪

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৫

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৭

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৮

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৯

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

২০
X