নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, খালেদা জিয়া নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বাস্তবায়ন করেছেন। ভোটাধিকার বাস্তবায়নে তিনি তত্ত্বাবধায়ক বিল পাস করেছেন। তিনি প্রশাসনকে ব্যবহার করে জোর-জবরদস্তি করে কখনো ক্ষমতায় থাকেননি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নরসিংদী সদরের আলোকবালী ইউনিয়নের নেকজানপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়া কখনোই জোর করে ক্ষমতায় থাকেননি। তিনি প্রধানমন্ত্রী ছিলেন, জনগণের রায় মেনে নিয়ে বিরোধীদলীয় নেত্রীর দায়িত্বও পালন করেছেন। ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন।

তিনি আরও বলেন, তারেক রহমান বলেছেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’। আমরা বলি, ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’। আগামী দিনে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করা হবে। চরাঞ্চলের উন্নয়ন কীভাবে করা যায়, সে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সভায় ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, শহর যুবদলের আহ্বায়ক মাহমুদ হোসেন, জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাবেক সভাপতি আব্দুর রউফ ফকির রনিসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X