মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৩:৩৪ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:০১ এএম
অনলাইন সংস্করণ

জাতীয় ছাত্রশক্তি নেতার পদত্যাগ

শরিফুল ইসলাম আকাশ। ছবি : সংগৃহীত
শরিফুল ইসলাম আকাশ। ছবি : সংগৃহীত

জাতীয় ছাত্রশক্তি গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন শরিফুল ইসলাম আকাশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে হোয়াটসঅ্যাপ গ্রুপে জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বরাবর এ পদত্যাগপত্র পাঠানো হয়।

জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, জাতীয় ছাত্রশক্তি গাইবান্ধা জেলার অন্যতম একজন সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। দায়িত্ব গ্রহণের পর থেকেই সাংগঠনিক সভা আয়োজন, জুলাই-আগস্টে আহতদের খোঁজখবর নেওয়া এবং শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর মতো কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ছিলাম।

পদত্যাগ পত্রে তিনি অভিযোগ করেন, সম্প্রতি ঘোষিত গাইবান্ধা জেলা আহ্বায়ক এমন একজনকে আহ্বায়ক করা হয়েছে, তিনি কখনোই জাতীয় ছাত্রশক্তির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং তার ছাত্রত্বও নেই। বরং তিনি অতীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ছাত্রশক্তির বিরোধিতায় সক্রিয় ছিলেন।

তিনি আরও জানান, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক তাকে ফোন করে কমিটির বিষয়ে চাপ সৃষ্টি করেন এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই দাবি প্রত্যাখ্যান করার পর তার সঙ্গে যোগাযোগ বন্ধ করা হয় এবং পরবর্তীতে প্রস্তাবিত কমিটি বাতিল করে নতুন করে মেহেদি হাসানকে আহ্বায়ক করে কমিটি প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হলেও কেউ দায় স্বীকার করেনি।

শরিফুল ইসলাম আকাশ বলেন, অযোগ্য নেতৃত্ব অর্থের বিনিময়ে কমিটিকে প্রাধান্য দিয়ে গাইবান্ধা জেলায় নেতৃত্ব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। জুলাই মাসে আমার জেলায় ৬ জন শহীদ হয়েছেন এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন। সেই চেতনার বিরুদ্ধে গিয়ে আপস আমি করতে পারি না।

পদত্যাগ পত্রে তিনি কেন্দ্রীয় কমিটির কাছে আহ্বায়ক কমিটি গঠনে অর্থ লেনদেন হয়েছে কিনা তা তদন্তের দাবি জানান এবং যোগ্যতা, সততা ও ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে কমিটি সংশোধনের আহ্বান জানান।

জাতীয় ছাত্রশক্তি গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক মেহেদি হাসান কালবেলাকে বলেন, জুলাই-আগস্টে আমার ভূমিকা গাইবান্ধাবাসী ও জুলাই যোদ্ধারা দেখেছে। আমার ছাত্রত্ব নেই এটি ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন একটি কুচক্রী মহল। তবে সকল চক্রান্তের অবসান ঘটবে, ইনশাহআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১০

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১১

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১২

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৩

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৪

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৫

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৬

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৭

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৮

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৯

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

২০
X