সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

থানায় সালিশে গিয়ে আটক জাতীয় পার্টির নেতা

আব্দুস সালাম। ছবি : সংগৃহীত
আব্দুস সালাম। ছবি : সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জে থানায় সালিশ করতে এসে আটক হয়েছেন জাতীয় পার্টির (জাপা) এক নেতা।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ থানা এলাকায় এই ঘটনা ঘটে।

আটক আব্দুস সালাম বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও কেদারপুর ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সদস্যসচিব।

পুলিশ সূত্রে জানা গেছে, ইউপি সদস্য আব্দুস সালাম নিজের এলাকার একটি সালিশে অংশ নিতে থানায় যান। সেখান থেকে তাকে আটক করা হয়। তাকে বিএনপি নেতার দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।

এদিকে গত বছরের ২১ নভেম্বর দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে বাবুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি শেখ এহতেশামুল ইসলাম জানান, আব্দুস সালাম নামের ওই ইউপি সদস্য থানার সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এজন্য তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X