সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এক জোড়া লাউ বিক্রি ১৮ হাজার টাকায়

এক জোড়া লাউ বিক্রি ১৮ হাজার টাকায়

সুনামগঞ্জের দিরাই উপজেলার দুটি লাউ বিক্রি হয়েছে ১৮ হাজার ২০ টাকায়। উপজেলার পঞ্চগ্রাম কাইমা মাদ্রাসায় অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিলে লাউ দুটো দান করা হয়। পরে এ দুটি লাউ নিলামে তুললে সেই দামে তা বিক্রি করা হয়।

জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) পঞ্চগ্রাম কাইমা মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার বাদ আসর থেকে শনিবার ফজর পর্যন্ত এ মাহফিলে বয়ান চলতে থাকে। বয়ান চলাকালে চিরাচরিত নিয়ম অনুযায়ী এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা মাদ্রাসার তহবিলে বিভিন্ন জিনিস দান করেন।

এ সময় কাইমা গ্রামের আব্দুল লতিফ একটি লাউ এবং পার্শ্ববর্তী কেজাউড়া গ্রামের এক ব্যক্তি আরও একটি লাউ দান করেন। শনিবার সকালে দানকৃত সব জিনিস নিলামে বিক্রি করা হয়। এর মধ্যে দুটি লাউ নিলামে উঠলে, এতে অংশ নেন একাধিক ব্যক্তি। দীর্ঘ দরকষাকষির পর শেষ পর্যন্ত লাউ দুটি ১৮ হাজার ২০ টাকায় বিক্রি হয়।

মাদ্রাসার মোতাওয়াল্লি মাওলানা নূর উদ্দিন কালবেলাকে বলেন, মসজিদ ও মাদ্রাসার প্রতি আমাদের এলাকার মানুষের আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। দুটি লাউ ১৮ হাজার ২০ টাকায় নিলাম হওয়া মূলত একটি প্রতীকী ঘটনা। এটি মাদ্রাসার প্রতি মানুষের ভালোবাসা ও সহযোগিতার মানসিকতারই প্রতিফলন।

এ ঘটনা এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আবেগ ও সম্পৃক্ততার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X