শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

দুই গ্রুপের সংঘর্ষে ভাঙচুর করা আসবাবপত্র। ছবি : কালবেলা
দুই গ্রুপের সংঘর্ষে ভাঙচুর করা আসবাবপত্র। ছবি : কালবেলা

ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) সকালে দোহারো গ্রামের বাবু জোয়াদ্দার ও নজির জোয়ার্দারের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়।

এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মিলন জোয়াদ্দার, আমিরুল মন্ডল, আবুল কালাম, জুবায়ের, মজনু মোল্লা ও শিহাব জোয়ার্দারসহ উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে শৈলকূপা হাসপাতালে ও অন্যান্যের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় ২টি বাড়ি, ১টি দোকান ও ১টি ইজিবাইকে হামলা চালানো হয়েছে।

এ সংবাদের ভিত্তিতে শৈলকূপা থানা পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা কালবেলাকে জানান, দোহারো গ্রামে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমান পরিস্থিতি প্রশাসনের অনুকূলে রয়েছে। এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।

দুই গ্রুপের সামাজিক মাতব্বররা থানায় বসে নিজেদের মধ্যে আপোষ-মীমাংসা করে নিয়েছে বলে তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X