চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হাঁস কিনতে গিয়ে প্রতারণার শিকার পুলিশ সুপার

দুই ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : সংগৃহীত
দুই ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : সংগৃহীত

বাজারে হাঁস কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন চাঁদপুরের নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। এ ঘটনায় হাঁস বিক্রির সঙ্গে জড়িত দুজনকে ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে চাঁদপুর শহরের পালবাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান হাঁস কিনতে গেলে ৬টি হাঁসের ওজন ৯ কেজি ১০০ গ্রাম হিসেবে দেখানো হয়। এতে সন্দেহ হওয়ায় তিনি ওজন মাপার স্কেলে নজর দেন। সেখানে দেখা যায়, ভারি লোহার পাত ব্যবহার করে ওজন নির্ধারণ করা হচ্ছে।

এ বিষয়ে তিনি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে অবহিত করেন তিনি। পরে ঘটনাস্থল পালবাজারে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত। এ সময় হাঁস বিক্রেতা আফজাল সরকার ও জিল্লুর রহমান ওজনে কারচুপি করার কথা স্বীকার করেন। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৬০ ধারায় তাদের দুজনকে নগদ ৮ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

চাঁদপুর পালবাজারের ব্যবসায়ী নেতা মনির হোসেন বলেন, প্রতারণার সঙ্গে জড়িত হাঁস-মুরগির দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X