ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় সংগীত আমাদের স্বাধীনতার স্পন্দন : নুরুদ্দিন অপু

শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সংগীত গান মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সংগীত গান মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যেই সকালবেলায় রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুখরিত হয় জাতীয় সংগীতের সুর। শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হয়ে জাতীয় সংগীত গেয়ে সবাইকে মুগ্ধ করেন শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হচ্ছিল শিক্ষক-শিক্ষার্থীসহ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে গেয়ে ওঠে—‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ তাদের সঙ্গে কণ্ঠ মেলান মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, যা বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি করে অনুপ্রেরণার এক বিশেষ মুহূর্ত।

জাতীয় সংগীত শেষে শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে নুরুদ্দিন অপু বলেন, আমাদের জাতীয় সংগীত শুধু একটি গান নয়—এটি আমাদের স্বাধীনতার স্পন্দন, আমাদের গর্বের প্রতীক। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে ইতিবাচক মানসিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলাই এখন সময়ের দাবি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজল হাওলাদার বলেন, আজকে শিক্ষার্থীদের মনে গভীর দেশপ্রেমের বীজ বপন করেছে। সকালে জাতীয় সংগীতের সময় শিক্ষার্থীদের মুখে যে উচ্ছ্বাস দেখেছি, তা আমাদের জন্য অনুপ্রেরণার।

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জানান, মিয়া নুরুদ্দিন আহামেদ অপু প্রায়ই শিক্ষাপ্রতিষ্ঠানের পাশ দিয়ে যাচ্ছিলেন, স্কুলের মাঠে শিক্ষার্থীদের দেখে তাদের সঙ্গে সময় কাটান, তাদের উৎসাহ দেন এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার তরুণ সমাজের প্রতিনিধিরা। জাতীয় সংগীত শেষে শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় আলাপ করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং তাদের পাঠদানে মনোযোগী হতে অনুপ্রাণিত করেন।

বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে এমন প্রাণবন্ত দৃশ্য যেন নতুনভাবে জাগিয়ে তোলে দেশপ্রেমের শপথ, ‘আমরা সবাই এক, আমরা বাঙালি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১০

এনসিপির ফল উৎসবে হামলা

১১

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১২

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৩

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৪

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৬

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৭

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৮

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৯

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

২০
X