ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : নুরুদ্দিন অপু

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, সততা ও নিষ্ঠা ধরে রাখো, তাহলেই একদিন এই সমাজ ও দেশ আলোকিত হবে।

রোববার (১৮ জানুয়ারি) ডামুড্যা উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর একে একে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় দৌড়, লং জাম্প, চেয়ার দৌড়, কাবাডি, রশি টানাটানি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিযোগিতার চাঞ্চল্যে বিদ্যালয় চত্বর জুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

নুরুদ্দিন আহাম্মেদ অপু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, খেলাধুলা ও সংস্কৃতি মানুষকে মানসিকভাবে দৃঢ় ও মানবিক করে তোলে। আজ তোমাদের হাসিমুখ দেখে বুঝতে পারছি ভবিষ্যতের বাংলাদেশ তোমাদের হাতেই নিরাপদ। দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, সততা ও নিষ্ঠা ধরে রাখো, তাহলেই একদিন এই সমাজ ও দেশ আলোকিত হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, প্রতিবছরের মতো এবারও আমরা শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছি। মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর মতো একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বের উপস্থিতি আমাদের আয়োজনকে আরও অর্থবহ করেছে।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা প্রিয় অতিথির সঙ্গে ছবি তোলে ও কৃতজ্ঞতা প্রকাশ করে। কেউ কেউ ফুলের তোড়া উপহার দিয়ে তাকে ধন্যবাদ জানায়।

অপু শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও খেলাধুলার সুযোগ বৃদ্ধির বিষয়ে আশ্বাস দেন।

দিনব্যাপী এই আয়োজন শেষে বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে ছিল এক মধুর আনন্দঘন পরিবেশ। শিক্ষার্থীদের মুখে ছিল হাসি, অভিভাবকদের চোখে ছিল গর্ব, আর সবার হৃদয়ে ছিল নতুন আশার আলো। অনুষ্ঠানটি শেষে অনেকেই মন্তব্য করেন, ‘অপুর মতো রাজনৈতিক নেতৃত্বই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করতে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X