দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:০৬ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

সেতুর টোল প্লাজায় ৫ মণ জাটকা জব্দ

বস্তাভর্তি জাটকা। ছবি : কালবেলা
বস্তাভর্তি জাটকা। ছবি : কালবেলা

পটুয়াখালীর পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে পাঁচ ডোল (প্রায় ৫ মণ) জাটকা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গলাচিপা-ঢাকা রুটে চলাচলকারী মুন পরিবহনের একটি দূরপাল্লার বাসে তল্লাশি চালিয়ে এ জাটকা জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাসটি আটক করা হলে ভেতরে জাটকা ইলিশ ভর্তি একাধিক বস্তা পাওয়া যায়। পরে জব্দ জাটকাগুলো অন্য একটি গাড়িতে তুলে পটুয়াখালী কোস্ট গার্ড ক্যাম্পে নেওয়া হয়।

এ বিষয়ে দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, জাটকা জব্দের বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং কোস্টগার্ড তাকে ফোনে বিষয়টি জানিয়েছে। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য বিভাগের কাছে হস্তান্তরের বিধান থাকলেও তা অনুসরণ করা হয়নি বলে তিনি মন্তব্য করেন।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা বলেন, দুমকি এলাকায় জব্দ হওয়া জাটকা উপজেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা উচিত ছিল। জেলা পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়টি তার কাছে স্পষ্ট নয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দ জাটকা ইলিশ রাতেই পটুয়াখালী জেলা শহরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১০

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১১

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১২

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৩

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৪

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৫

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৬

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৭

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৮

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৯

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

২০
X