সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

পরিত্যক্ত ভবনে রহস্যজনক মৃত্যু, ঝলসানো ২ মরদেহ উদ্ধার

সাভার পৌর কমিউনিটি সেন্টার। ছবি : কালবেলা
সাভার পৌর কমিউনিটি সেন্টার। ছবি : কালবেলা

ঢাকার সাভারে দীর্ঘদিন পরিত্যক্ত একটি কমিউনিটি সেন্টার থেকে আগুনে ঝলসানো অবস্থায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছ, রোববার দুপুর দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে সাভার পৌর এলাকার পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এ অভিযান চালানো হয়। ভবনটির দ্বিতীয় তলার একটি কক্ষের ভেতরে আগুনে পোড়া দুটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহ দুটির পরিচয়, বয়স ও লিঙ্গ নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি মরদেহ নারীর হতে পারে। বিষয়টি নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তে নেমেছে।

ঘটনাস্থলে পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহসহ বিভিন্ন নমুনা পরীক্ষা করছে। আগুন লাগার কারণ, মৃত্যুটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখছেন তদন্ত সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. আসাদুজ্জামান বলেন, মরদেহ দুটি আগুনে দগ্ধ। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছি। তদন্তের অগ্রগতির ভিত্তিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন পরিত্যক্ত থাকা ভবনটিতে আগে থেকেই নিরাপত্তার অভাব ছিল। গত ছয় মাসে এ ভবনটি থেকে ৬টি মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে একটি ঘটনারও প্রকৃত কারণ উদঘাটন এবং দুষ্কৃতকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X