মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চেকপোস্টে কনস্টেবলকে কুপিয়ে জখম

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ময়মনসিংহের হালুয়াঘাটে চেকপোস্ট পরিচালনার সময় এমজাজুল হক এজাজ নামে এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার পাগলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম।

অভিযুক্ত যুবকের নাম লিয়ন খান (২৮)। তিনি কৈচাপুর ইউনিয়নের রহুল আমিন খানের ছেলে ও হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। এ ঘটনায় তার বাবা রহুল আমিন খানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

পু্লিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার পাগলপাড়া এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্ট চলছিল। এ সময় মোটরসাইকেলযোগে আসা লিয়ন (২৮) নামে এক যুবক পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে কনস্টেবল এজাজুল হক এজাজের ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখমের পর পালিয়ে যান। পরে তার মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় আহত পুলিশ কনেস্টবল এজাজকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য লিয়নের বাবা রুহুল আমিনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত লিয়নকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X